সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

ফ্রিজ থেকে ডিম নামানোর পর খেয়াল রাখবেন যেসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪২৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

সকালের নাস্তা হোক কিংবা দুপুরের খাবার—ডিম খাওয়া যায় যে কোনো সময়েই। সে কারণে বেশিরভাগ বাসায় ফ্রিজে মজুতও থাকে ডিম। যাতে চট করে ফ্রিজ থেকে বের করে যাতে পছন্দমতো সিদ্ধ, পোচ ও ভাজা যে কোনো একটি বানিয়ে নেওয়া যায়। ফ্রিজের ঠান্ডা ডিমই কি সরাসরি সিদ্ধ করতে বসিয়ে দেন? এটি ঠিক নয়; কারণ আগে ঘরের তাপমাত্রায় আনা জরুরি, এরপর তা সিদ্ধ করা উচিত। কিন্তু কেন?

চলুন জেনে নেওয়া যাক—ফ্রিজ থেকে ডিম বের করে ঘরের তাপমাত্রা অনুযায়ী আনা জরুরি কেন?

  • পানি দিয়ে ডিম সিদ্ধ করতে দিলেন। কিছুক্ষণ পর দেখলেন ডিমের খোলা ফেটে ভেতর থেকে কুসুম ও সাদা অংশ বের এসেছে। অথচ ডিমটি খুব সাবধানে সিদ্ধ করার জন্য পাত্রে দিয়েছিলেন। অনেক সময় ফ্রিজে থাকা খুব ঠান্ডা ডিম সরাসরি গরম করতে দিলে এমনই হয়ে থাকে। আচমকা ঠান্ডা ও গরমের তারতম্যে এমনটি হতে পারে।
  • অতিরিক্ত ঠান্ডা ডিম সিদ্ধ হতেও বেশি সময় লাগে। গ্যাস বা জ্বালানি খরচও বেড়ে যায়। আবার সময়েরও অপচয় হয়। বিশেষত তাড়াহুড়ার সময় এ পন্থা অনুপযুক্ত।
  • ফ্রিজের তাপমাত্রা যদি খুব কমানো থাকে, তবে কুসুমের অংশ বিশেষ জমেও যেতে পারে। বিশেষত শীতকালে এমনটি হয়। বিশেষত কুসুম পুরোপুরি সিদ্ধ করতে চাইলে ডিম ফ্রিজ থেকে অন্তত আধাঘণ্টা আগে বের করে রাখা উচিত।
  • ফ্রিজের ঠান্ডা ডিম সিদ্ধ করতে খোসা ছাড়ানোর সময়ও সমস্যা হতে পারে। পানিতে একটু লবণ কিংবা ভিনিগার দিয়ে ডিম সিদ্ধ করলেও খোসা ছাড়ানো সহজ হয়।

যেভাবে দ্রুত ডিম ঘরের তাপমাত্রায় আনবেন, তা জেনে নিন—

সকালে তাড়াহুড়ায় ডিম রান্না করতে হবে। অথচ ফ্রিজ থেকে বের করা হয়নি কিংবা হাতে বিশেষ সময় নেই। এমন সময় সামান্য গরম পানিতে ডিমটি ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতেই ডিমের অতিরিক্ত ঠান্ডা ভাব কেটে যাবে। তারপর সেটি সিদ্ধ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্রিজ থেকে ডিম নামানোর পর খেয়াল রাখবেন যেসব

আপডেট সময় : ০৩:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫