সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

ভারতে আইপিএল জয় উদযাপন করতে গিয়ে নিহত ১১জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আইপিএল জয়ের ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর বিজয় উদযাপন পরিণত হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

বুধবার (০৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত আরসিবি দলের সম্মাননা অনুষ্ঠানের জন্য এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে বিশাল জনতা জমায়েত হওয়ার পর এই বিশৃঙ্খলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উৎসব দেখতে আসা অনেকে পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ আহত এবং অজ্ঞান ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করছে।

এই বিশাল তরুণ ভিড়কে আমরা দমন করতে লাঠিচার্জ করতে পারতাম না। ভিড় নিয়ন্ত্রণের জন্য ৫,০০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমি এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী।

তিনি আরও জানান, নিরাপত্তার কারণে সরকার ভিধানা সৌধা থেকে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল বাতিল করেছিল। কিন্তু তারপরও জনস্রোত থামানো যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, মেট্রো স্টেশন থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে আসছেন, কেউ সিঁড়িতে দাঁড়িয়ে, কেউ গাছে উঠে আরসিবি খেলোয়াড়দের এক ঝলক দেখার চেষ্টা করছেন।

পুলিশ জানিয়েছে, তারা মঙ্গলবার রাত থেকে উৎসবরত জনতাকে নিয়ন্ত্রণ করছে। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবরে বলা হয়েছে, রাতভর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যস্ত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে আইপিএল জয় উদযাপন করতে গিয়ে নিহত ১১জন

আপডেট সময় : ০৪:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫