সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে বিজিবি’র অভিযান কোটি টাকার মালামাল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার মালামাল আটক করেছে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাই-সাইকেল ট্রাক এবং কাভার্ড ভ্যান। আটক মালামালের মূল্য ১ কোটি ১৪ লক্ষ ৫ হাজার ৫শত টাকা।

বিজিবি সূত্র জানায়, বিজিবি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক ভাবে একটি ট্রাকআটক করে। ট্রাকটি তল্লাশী করে ট্রাকে কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৩ টন হিমায়িত ভারতীয় গরুর মাংস উদ্ধার করা হয়। অনুরূপভাবে, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১টি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নত মানের জর্জেট থান কাপড় আটক করা হয়।

গুটিবাড়ী এবং চিমটিবিল বিওপি’র সদস্যরা শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩টি অভিযান চালিয়ে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১’শ কেজি বাংলাদেশী রাবার এবং ১টি বাই-সাইকেল আটক করা হয়। আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, আমরা সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে সর্বদা সজাগ। এই ধরনের সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বিজিবি’র অভিযান কোটি টাকার মালামাল আটক

আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫