সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পাকিস্তানের পাঠানো ‘ড্রোন-ক্ষেপণাস্ত্র’ নিষ্ক্রিয় করার দাবি ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাকিস্তানের চেষ্টা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারত। উত্তর ও পশ্চিম ভারতে বুধবার এবং বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের পক্ষ থেকে এই প্রচেষ্টা চালানো হয় বলে দাবি করেছে ভারত সরকার।

বৃহস্পতিবার দুপুরে জারি করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারত।

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ১০০ জন নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানকে সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এই দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদলকে বলেন, ‘সিঁদুর’ একটি ‘চলমান অভিযান’।  ভারত আর কোনও হামলা চালাতে চায় না, তবে পাক বাহিনী আক্রমণ করলে আবারও পাল্টা আক্রমণ করবে। 

বিরোধী দল সরকারকে বলেছে, তারা সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের প্রচেষ্টাকে সমর্থন করবে।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের কথা শুনেছি… তারা বলেছে, কিছু তথ্য গোপন রাখতে হবে। আমরা বলেছি ‘আমরা সবাই সরকারের সাথে আছি’। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বদলীয় ব্রিফিংটি সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ বিষয়ে সাংবাদিকদের বলেন যে, ‘সবাই ম্যাচিউরিটি দেখিয়েছে এবং ঝগড়ায় লিপ্ত হয়নি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের পাঠানো ‘ড্রোন-ক্ষেপণাস্ত্র’ নিষ্ক্রিয় করার দাবি ভারতের

আপডেট সময় : ১১:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫