সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

চুনারুঘাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :

চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন। এ সময় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলেই মারা যান।

হত্যার খবর পেয়ে দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে। পরিচয় গোপন রাখার শর্তে জারুলিয়া এলাকার এক বাসিন্দা বলেন, স্থানীয় মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়া এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫