ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও ৫ বছর দেখতে চায়, স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে আপনারদের এলাকার মানুষ আমাকে বলতেছে, “আপনাদের আরও পাঁচ বছর দেখতে চাই।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিটি ঘটনার প্রতি সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে, আরও বাড়ানো হবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র ও কৃষি দেখার জন্য আমি এখানে এসেছি। ফরেন দেখার জন্য ফরেন মিনিস্টার (উপদেষ্টা) রয়েছেন। তবে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। চুক্তিতে বন্দিবিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’

জাহাঙ্গীর আলম জানান, ‘চিকেন নেক’ ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধের শঙ্কা নেই। তিনি আরও জানান, বাংলাদেশের থানাগুলো থেকে কিছু অস্ত্র খোয়া গেছে। এগুলো সব উদ্ধার করতে হবে। এ অস্ত্র যাতে ব্যবহার করা না হয়, সে দিক নজর রাখবে পুলিশ।

মব নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘যেখানেই মব হচ্ছে, সেখানেই অ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায়, তাহলে কঠোর হাতে দমন করা হবে।’

শান্তিগঞ্জে ঘন ঘন সংঘর্ষ এবং তা রোধ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু পুলিশকে দোষ দিলে হবে না। এ কাজ শুধু পুলিশের না, জনসাধারণকে বেশি করে সচেতন করতে হবে।’

উপদেষ্টা এর আগে শান্তিগঞ্জ থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ অন্য স্থাপনা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও ৫ বছর দেখতে চায়, স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫