সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেট গোয়াইনঘাটে অভিযানে ৪ লিস্টার মেশিন ধ্বংস, জরিমানা দেড় লাখ সিলেট শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা সিলেট আইনশৃঙ্খলা পুলিশের অভিযানে গ্রেফতার ৬১ সিলেট উপশহরে ৪নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে পাঁচ তরুণীসহ আটক ৬ সিলেটে জব্দ হল গরু মহিষসহ ভারতীয় পণ্য সিলেটে বনবিভাগে গাছ কাটার মহোৎসব সিলেট সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া সিলেটে জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদকের অভিযান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধকরা যাবে সিসিকের হোল্ডিং কর

সিলেট সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকে কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নবাগত এইচএসসি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একই সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃস্টি হয়।  এক পর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পরে। পরে উভয়পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
 
এ ঘটনায় সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানবাহনের  চলাচল ব্যাহত হয়। যাত্রীদের দিগ্বিদিক ছুটাছুটি করতে দেখা যায়।
 
স্থানীয়দের দাবি, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার পৃথক কর্মসূচি নিয়ে একই এলাকায় অবস্থান করায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সংঘর্ষে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে্। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট সময় : ১২:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬