সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর কলেজপাড়ায় সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র সড়কে দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজপাড়ায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
সমাজকর্মী আবুল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- আব্দুল হেকিম, আফরোজ আলী, শামছুল হক, লেবু মিয়া, আকবর আলী, দিরু সূত্রধর, হীরা সূত্রধর, শুয়াইবুর রহমান, আব্দুল কাহার, খোকন সরকার, জুনেদ মিয়া, নীরব আলী, রিমন মিয়া, তাহমিদ, জুনেদ, নাছির উদ্দিন কামরান, নাজিম উদ্দিন, মাসুদুর রহমান, প্রণতি দাস, লক্ষ্মী রানী দাস, রওশন আরা, খাসিয়ারা বেগম, আলেসা বেগম, শমতেরা বিবি ও সন্ধ্যা রানী দাস এবং মিনতি দাস প্রমুখ।
 
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেশবপুর কলেজপাড়ার সাধারণ বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াত, কোমলমতি শিশুদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা এবং জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার একমাত্র ভরসা দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই সড়কটি। কিন্তু সম্প্রতি কলেজ প্রশাসন সেখানে সীমানাপ্রাচীর বা স্থায়ী দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, বিকল্প কোনো যাতায়াতের সড়ক নির্মাণ না করে বর্তমান সড়কটি বন্ধ করে দেয়াল নির্মাণ করা হলে শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। এতে এলাকাবাসী কার্যত নিজেদের ঘরের ভেতর বন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে চরম দুর্ভোগের সৃষ্টি হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের চলাচলের বিকল্প ব্যবস্থা না করে কোনোভাবেই এভাবে দেয়াল নির্মাণ করা উচিত নয়। জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে দেয়াল নির্মাণের কার্যক্রম বন্ধ রাখার জোর দাবি জানান তাঁরা। একই সঙ্গে কলেজের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত রেখে সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানান সভায় উপস্থিত এলাকাবাসী।

শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ও যাতায়াতের অধিকার রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুনামগঞ্জ-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা

আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬