সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ২৪৮১ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ০২
অদ্য ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা গেইট এর সামনে চেকপোস্ট ডিউটি পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাক যার নাম্বার-ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ আটক করা হয়। ট্রাক চালক ১। মোঃ কামরুল ইসলাম(৩০), পিতা-মোঃ কামাল মিয়া, সাং-কুতুবপুর(নান্দালপুর), থানা-নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ ও তাহার সহকারী ২। মোঃ রুহুল আমিন (৩০), পিতা-আব্দুস সাত্তার, সাং-জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-,নারায়ণগঞ্জদ্বয়কে জিজ্ঞাসাবাদকালে গতিবিধি সন্দেহ হলে তল্লাশী করে ট্রাকের বালুর নীচ হতে ৭১ টি বস্তায় ২৪৮১ বোতল বিদেশী মদ যার বাজারমূল্য অনুমানিক ৬২,৮৭,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসংক্রান্তে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।













