লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন
- আপডেট সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই, সুরমা আবাসিক এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের তপোবন আবাসিক এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সোমবার বিকেল ও সন্ধ্যায় এসব এলাকা পরিদর্শনকালে তিনি সড়ক ও ড্রেনের সংস্কারকাজ ঘুরে দেখেন এবং কাজের মান তদারকি করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঠিক মান বজায় রেখে যথাযথভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন সিসিক প্রশাসক। তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় প্রফেসর ড. জহির বিন আলম, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও কামরুজ্জামান কামরুল, তপোবন হাউজিং সোসাইটির সভাপতি মুহিত চৌধুরী, ব্যবসায়ী মো. মাহমুদুল হোসেন সেজু, মোফাজ্জল খান, মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার মাসুম আহমেদ, আ ন ম ওহিদ কনা মিয়া, সাংবাদিক আবু জাবের, মাইদুল ইসলাম, রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।


















