সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

গরমে বাড়ছে ব্রণ, সমাধান পাবেন কিভাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শীত শেষে দাপট দেখাচ্ছে গরম। ঘেমেনেয়ে যখন একাকার অবস্থা তখন হঠাৎ একদিন দেখবেন মুখে ছোট ছোট কিছু একটা উঠছে। ধরলে ব্যথা লাগে, মুখের শ্রীও নষ্ট করে দিয়েছে। এটাই ব্রণ—এটি যতটা না শরীরকে কষ্ট দেয়, তার চেয়ে বেশি হতাশা এনে দেয়। তবে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে এটি দূর হবে নিমিষেই।

ব্রণ কেন হয়

ব্রণ হওয়ার নেপথ্যে অবশ্যই কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হল, ঘুম কম। অনেকেরই রাতে ঘুম হয় না। এরপরেই দুশ্চিন্তা। অনেকরই অল্পতেই দুশ্চিন্তা করার স্বভাব থাকে। এই দুশ্চিন্তাই যে ব্রণের কারণ হয়ে উঠতে পারে তা ভাবতেই পারেন না ভুক্তিভোগিরা।

অনেক ধরণের রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করেন নারীরা। যার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও এই ব্রণ হয়ে থাকে। বাইরের খাবার খাওয়ার ফলেও এই সমস্যায় পড়তে পারেন। হরমোনের ভারসাম্যহীনতাও হতে পারে কারণ।

ব্রণ হলে কী করবেন

  • মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে থেকে এসে ভালোভাবে মুখ ধুতে হবে। মেকআপ ব্যবহার করলে সঠিক উপায়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
  • মুখ পরিষ্কার করার পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
  • মাথার ত্বকে অতিরিক্ত তেল বা খুশকি থাকলে ব্রণ হওয়ার প্রবণতা বেশি দেখা যায়, তাই নিয়মিত শ্যাম্পু করতে হবে।
  • পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, ভিটামিন সমৃদ্ধ ও আঁশযুক্ত খাবার খেতে হবে। যাদের ব্রণের সমস্যা আছে তাদের চিনি, দুধ ও দুগ্ধজাত খাবার কম পরিমাণে খেতে হবে।
  • কোষ্ঠকাঠিন্য থাকলে ব্রণ হওয়ার প্রবণতা দেখা যায়। তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে প্রোবায়োটিক ওষুধ খাওয়া যেতে পারে।
  • অতি মাত্রায় ব্রণ হলে, ব্রণ থেকে ত্বকে গর্ত বা দাগ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক ব্রণের ধরন অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করবেন।

ব্রণ হলে কী করবেন না: ব্রণ হলে সেখানে হাত দেওয়া যাবে না, ব্রণ খোঁটাখুঁটি করা যাবে না। আয়নায় নিজেকে দেখে অথবা ছবি তুলে বারবার দেখা থেকেও বিরত থাকুন। এতে হতাশা বাড়বে। ব্রণের ভেতরে থাকা পুঁজ বের করা যাবে না। পুঁজ বের করলেই দাগ বেশি হয়, গর্ত হয়, বিভিন্ন সমস্যা হতে পারে ত্বকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরমে বাড়ছে ব্রণ, সমাধান পাবেন কিভাবে

আপডেট সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫