সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক অর্জন! আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে এক বিশেষ ‘বিশ্বকাপ’ জিতেছে বাংলাদেশ। তবে এটি কোনো মাঠের লড়াই নয়, বরং জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’-এর আয়োজিত ফেসবুক পোল টুর্নামেন্টের শিরোপা।

‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬৪টি দেশ। প্রতিটি রাউন্ডে দুটি দেশের জন্য আলাদা দুটি রিঅ্যাকশন বাটন (লাভ বা কেয়ার) নির্ধারণ করা হয়, যেখানে ফলোয়াররা তাদের সমর্থন জানান ভোট দিয়ে। বাংলাদেশ শুরু থেকেই দারুণভাবে প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে পৌঁছে যায়, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বাংলাদেশকে আটকানোর কোনো উপায়ই খুঁজে পায়নি আর্জেন্টিনা। ২১ ঘণ্টার ভোটিং শেষে ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, বাংলাদেশের পক্ষে ৯ লাখ ১৬ হাজার ভোট, যেখানে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ১৯ হাজার!

শুধু ফাইনাল নয়, চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশের সামনে ছিল আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিল, সেখানেও বিশাল ব্যবধানে জয় পায় লাল-সবুজের দল।

এই জয় প্রমাণ করে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের ভালোবাসা কতটা গভীর এবং তাদের সোশ্যাল মিডিয়া উপস্থিতি কতটা শক্তিশালী। মাঠের ফুটবলে এমন সাফল্য পেতে সময় লাগলেও অনলাইনে বিশ্বমঞ্চে বাংলাদেশ যে বড় শক্তি, তা আবারও প্রমাণিত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫