সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

হজমের সমস্যা কমাতে সজনে ডাঁটা উপকারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

বসন্তের শুরুতেই বাজারে মিলছে সজনে ডাঁটা, যা পুষ্টিগুণে ভরপুর একটি উপকারী সবজি। এতে রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, কপার ও ফসফরাস-সহ নানা পুষ্টিকর উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

বিশেষ করে, গরমের দিনে নানা ধরনের রোগের ঝুঁকি এড়াতে পুষ্টিবিদরা সজনে ডাঁটা খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত এটি খেলে হজমের সমস্যা কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে।

ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়: সজনে ডাঁটায় পানির পরিমাণ বেশি। এ কারণে শরীরে পানির ঘাটতি পূরণ করতে পারেন সজনে ডাঁটা। গরমে শরীর ঠান্ডা রাখতেও সজনে ডাঁটার ভূমিকা অপরিসীম। রোজ যদি এই ডাঁটা খাওয়া যায়, তা হলে গরমে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। 

রোগ প্রতিরোধ শক্তি বাড়ে: গরমে পেট খারাপ থেকে শুরু করে অ্যাসিডিটিসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যায় বলে, রোগ প্রতিরোধের ক্ষমতাও কমে যায়। ডাঁটা রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তা ছাড়া ডাঁটায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

হজমের সমস্যা কমায়: গরমে প্রায়ই হজমের সমস্যা দেখা দেয়। সুস্থ থাকতে শুধু বাইরের খাবার খাওয়া কমালেই হবে না। সজনে ডাঁটাও খেতে হবে। পেটের সমস্যা কমাতে এই সবজির জুড়ি নেই।

শরীর ঠান্ডা রাখে: প্রাকৃতিকভাবেই সজনে ডাঁটা ঠান্ডা। এ কারণে অতিরিক্ত গরম পড়লেও শরীরকে ভেতর থেকে ঠান্ডা করতে পারে এই সবজি। শরীর গরম হয়ে গেলে অতিরিক্ত ঘাম হয়, ক্লান্ত লাগে। হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। এ কারণে গরম কালে নিয়মিত ডাঁটা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

তাই সুস্থ থাকতে গরমের খাদ্যতালিকায় সজনে ডাঁটা রাখার অভ্যাস করুন!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হজমের সমস্যা কমাতে সজনে ডাঁটা উপকারি

আপডেট সময় : ০১:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫