সংবাদ শিরোনাম ::
ইফতারে সুস্বাদু ফ্রুট সালাদ, জেনে নিন বানানোর পদ্ধতি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
লাইফস্টাইল ডেস্ক :
সারাদিন রোজা রাখার পর শরীরের পুষ্টি চাহিদা পূরণে ফলের কোনো তুলনা নেই। তাই ইফতারে বিভিন্ন স্বাদের ফল রাখা দারুণ উপকারী। একটু ভিন্ন স্বাদ আনতে ইফতারে তৈরি করতে পারেন ক্রিমি ফ্রুট সালাদ, যা ইফতারের স্বাদ ও উপভোগ আরও বাড়িয়ে তুলবে।
উপকারণ
আপেল কাটা আধা কাপ, কলা কিউব করে কাটা আধা কাপ, চেরি আধা কাপ, আনার আধা কাপ ক্রিম ১ প্যাকেট, কনডেন্স মিল্ক, চিনি পরিমাণ মতো, চাট মসলা
পদ্ধতি
প্রথমে একটি পাত্রে ফ্রেশ ক্রিম নিন। এতে কনডেন্স মিল্ক ও চিনি দিয়ে ভালোভাবে বিট করুন। এবার সব ফল ও চাট মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে ফ্রিজে রাখুন। এক ঘণ্টা পর পরিবেশন করুন।



























