সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

এনসিপির গণপরিষদ নির্বাচন দাবি, যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।’

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।

শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবির বিষয়ে জানতে চাইলে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। রাজনৈতিক দলগুলো অনেক কথা বলে। আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।’

‘সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন, ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুর দিকে, আমরা ডিসেম্বর ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের চিন্তাভাবনা জাতীয় নির্বাচনকে ঘিরেই,’ বলেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো ধরনের সুপারিশ না দেখে আমরা বলতে পারব না। আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা যোগ্য না এটি বলতে পারব না। আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

ঐক্যমতের মাধ্যমে সিদ্ধান্ত এলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ঐক্যমত্য কমিশন থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে, তাহলে তো আমি বাধা দিতে পারব না। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার এ নিয়ে আলোচনা করবে। সেটা অন্য বিষয়। যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার, সেখানেই আমরা কথা বলব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপির গণপরিষদ নির্বাচন দাবি, যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫