সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

কর্মসূচি প্রত্যাহার, কী আশ্বাস পেলেন ইবতেদায়ি শিক্ষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছে ইবতেদায়ি শিক্ষকরা। মন্ত্রণালয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। এরপর কর্মসূচি প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার সবিচালয়ে সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে। এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান। পরে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করেছিলেন আন্দোলনকারীরা। পরে দাবি আদায়ে গত রোববার থেকে শাহবাগ টিএসসি সংলগ্ন মধ্যবর্তী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্মসূচি প্রত্যাহার, কী আশ্বাস পেলেন ইবতেদায়ি শিক্ষকরা

আপডেট সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫