সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে প্রায় অধলক্ষ দর্শকের উপস্থিতিতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর এইদিনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নবীগঞ্জ উপজেলার একমাত্র আলমপুর গ্রামেই প্রায় দুইশত বছর পূর্ব থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে সমবেত হন। এবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন চুনারুঘাট উপজেলার কাছম আলীর ঘোড়া (আর্মি সোনা), ২য় স্থান লাভ করে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া (সোনার হৃদয়)। প্রতিযোগিতায় ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ঘোড়া দৌড় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সামছু মিয়া, শাহ জাহান মিয়া, ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি সদস্য লন্ডন প্রবাসী আব্দুল লতিফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কাজী ওবায়দুল কাদের হেলাল, নিক্সন আহমেদ, ইউপি সদস্য আমির হোসেন, শেখ মুকিত, আইডিয়াল ইউমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরপম দেব, আজদা মিয়া, দিলাওর হোসেন, রনজিৎ, জিতেশ, সংকর নন্দি, বিধান সূত্রধর, মোরশেদ মিয়া, শুভ্র বণিক প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ২১ইঞ্চি কালার টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ১টি সিলিং ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি মোবাইল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫