সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

এখন কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

লন্ডনে পোঁছানোর পরিবারের সঙ্গে খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। সেখানে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শারীরিক পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। এ ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানো ও খুনসুটিতে সাবেক প্রধানমন্ত্রীর মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘আজ আরও কিছু রিপোর্ট পাওয়া যাবে। তার স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি হয়েছে, তা বলা যাবে না। স্থিতিশীল বলা যায়। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসাপদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকরা।’

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের তদারকিতে লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা।

চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘কেনেডির সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরও কয়েকজন চিকিৎসক। পরীক্ষার রিপোর্টে কী এসেছে, তা আমি বলতে পারব না। তবে তার চিকিৎসা ভালোভাবেই চলছে।’

তিনি বলেন, ‘চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। বৃহস্পতিবার রাতে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান। সারা দিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ারও। কাল খুব হাসিখুশি দেখা গেছে ম্যাডামকে। রিল্যাক্স মুডে আছেন বলা যায়।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে গত ৭ জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় তাকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। এরপর বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এখন কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক

আপডেট সময় : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫