সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭ সিলেটে গাড়িতে অগ্নিসংযোগ: প্রশাসনের ব্যর্থতা – ইমদাদ চৌধুরী

সিলেটে গড়াচ্ছে বিপিএল,খেলার সময়সূচী-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রাথমিক খেলা। স্বভাবতই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে। তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বিপিএলের একাদশ আসরের পর্দা ওঠে গত ৩০ ডিসেম্বর। গতকাল পর্যন্ত ঢাকায় হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এ ছাড়া খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস দুটি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

সিলেট পর্বের বিপিএল শুরুর আগে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।

এদিকে, ৩ ম্যাচ শেষে বিপিএলে রাজশাহীর হার দুটি। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। এই দুই দলের কেউই এখনও জয়ের দেখা পায়নি। তবে সিলেট ঢাকার চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।

বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ৪টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী ৩ এবং চিটাগাং কিংস সর্বনিম্ন ২টি ম্যাচ খেলবে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে।

বিপিএলে সিলেট পর্বের সময়সূচি

তারিখ:                 ম্যাচ:                                           সময়:

৬ জানুয়ারি     সিলেট বনাম রংপুর                     বেলা ১-৩০ মিনিট
৬ জানুয়ারি     বরিশাল বনাম রাজশাহী             সন্ধ্যা ৬-৩০ মিনিট
৭ জানুয়ারি     রংপুর বনাম ঢাকা                     বেলা ১-৩০ মিনিট
৭ জানুয়ারি     সিলেট বনাম বরিশাল                      সন্ধ্যা ৬-৩০ মিনিট
৯ জানুয়ারি     বরিশাল বনাম রংপুর                       বেলা ১-৩০ মিনিট
৯ জানুয়ারি     ঢাকা বনাম চিটাগাং                         সন্ধ্যা ৬-৩০ মিনিট
১০ জানুয়ারি    রাজশাহী বনাম খুলনা                       বেলা ২টা
১০ জানুয়ারি    সিলেট বনাম ঢাকা                           সন্ধ্যা ৭টা
১২ জানুয়ারি    সিলেট বনাম খুলনা                          বেলা ১-৩০ মিনিট
১২ জানুয়ারি    রাজশাহী বনাম ঢাকা                        সন্ধ্যা ৬-৩০ মিনিট
১৩ জানুয়ারি    সিলেট বনাম চিটাগাং                      বেলা ১-৩০ মিনিট
১৩ জানুয়ারি    রংপুর বনাম খুলনা                         সন্ধ্যা ৬-৩০ মিনিট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে গড়াচ্ছে বিপিএল,খেলার সময়সূচী-

আপডেট সময় : ০১:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫