সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বিশ্বের অন্যতম নামী পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’ পাচ্ছেন মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :

২০২২ সালের ডিসেম্বর মাসেই নিজের ক্যারিয়ারের পরিপূর্ণতা দিয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে পেয়ে গিয়েছিলেন ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই। এবারে পাচ্ছেন মাঠের বাইরের অন্য এক পুরস্কার। বিশ্বের অন্যতম নামী পুরস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাচ্ছেন ফুটবল বিশ্বের কিংবদন্তি বনে যাওয়া এই তারকা।
 
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজে আসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিজের বিদায়ী সময়ে লিওনেল মেসিসহ মোট ১৯ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রেসিডেনশিয়াল মেডেল অব অনারের মর্যাদা দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার এক দাপ্তরিক ঘোষণায় চলতি বছরের প্রেসিডেনশিয়াল মেডেল অভ অনারের জন্য মনোনীত ১৯ জনের নাম ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ। সেখানেই উল্লেখ করা হয় লিওনেল মেসির নাম।
 
বিবৃতিতে উল্লেখ করা হয়, “প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন, একজন মহান নেতা সবার প্রতি বিশ্বাস রাখেন, সবাইকে ন্যায্য সুযোগ দেন এবং শালীনতাকে সর্বোচ্চে স্থান দেন। এই উনিশজন আমেরিকান মহান নেতা, এই দেশকে একটি আরও ভালো জায়গা বানিয়েছেন। তারা মহান নেতা কারণ তারা ভালো মানুষ, যারা তাদের দেশ ও পৃথিবীর জন্য অসাধারণ অবদান রেখেছেন।”

মেসি ছাড়াও ক্রীড়াঙ্গন থেকে এই পুরস্কার পাচ্ছেন ম্যাজিক জনসন। মার্কিন বাস্কেটবল লিগ এনবিএতে পাঁচবারের চ্যাম্পিয়ন ম্যাজিক জনসন। লসঅ্যাঞ্জেলস লেকার্সের হয়ে বাস্কেটবলের প্রেস্টিজিয়াস শিরোপা পেয়েছিলেন এই তারকা।

২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। তার আগমনের পরেই ইন্টার মায়ামি এবং মার্কিন ঘরোয়া ফুটবলের চিত্রটা বদলে যায় রাতারাতি। আর্জেন্টাইন এই সুপারস্টারের আগমনের পর থেকে তা প্রভাব রেখেছে মার্কিন অর্থনীতির চিত্রেও। তবে এসবের চেয়ে লিওনেল মেসির মানবিক কাজকেই সামনে এনেছে হোয়াইট হাউজ।
 
লিও মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের মাধ্যমে সারা বিশ্বে শিশুদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তার সঙ্গে যুক্ত ২০২২ বিশ্বকাপজয়ী তারকা। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য এমন কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মেসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বের অন্যতম নামী পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’ পাচ্ছেন মেসি

আপডেট সময় : ০৩:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫