সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

মেহেদিতে ফুটে উঠেছে প্রাণীর প্রতি ভালোবাসা, সংগীতে সৎমায়ের সঙ্গে নাচলেন আলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

আলিয়া ও শেনের মেহেদির নকশায় ফুটে উঠেছে কুকুর, বিড়াল, হাতি, ময়ূরসহ বিভিন্ন প্রাণীর ছবি। আলিয়া ও শেন দুজনই প্রাণীপ্রেমী। পশুপাখির জন্য তাঁদের হৃদয়ে যে আলাদা স্থান আছে, সেই বার্তাই দিলেন মেহেদির নকশায়।

লাইফস্টাইল :

মহামারির সময়ে ডেটিং অ্যাপের মাধ্যমে শুরু হয়েছিল প্রেম। যুক্তরাষ্ট্রে প্রথম দেখা। ইন্দোনেশিয়ার বালিতে বাগ্‌দান হয়েছে। থাইল্যান্ডে সেরেছেন ব্যাচেলর পার্টি। প্রাক্‌–বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আজ মুম্বাইয়ের বোম্বে ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে বিয়ের আয়োজন। কনে আর কেউ নন, বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কশ্যপের একমাত্র মেয়ে আলিয়া কশ্যপ। বর মার্কিন উদ্যোক্তা শেন গ্রেগোয়া। মেহেদি আর সংগীতের ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত

হলুদের আয়োজনে বরের পরনে ছিল সবুজ পাঞ্জাবি ও কোটি। অন্যদিকে কনে আলিয়াও মিলিয়ে পরেছিলেন সবুজ লেহেঙ্গা।

অন্যান্য আয়োজনের মতো মেহেদির আয়োজনে দেখা দেন একঝাঁক বলিউডের তরুণ তারকা। প্রেমিক ভেদাং রাইনাকে নিয়ে উপস্থিত ছিলেন খুশি কাপুর।

মার্কিন বর শেন গ্রেগোয়াকে কোলে নিয়ে ঢোল বাজিয়ে নেচেছেন দলেবলে।

মেহেদি আর সংগীতের আয়োজনে পুরো বাড়ি সাজানো হয়েছে ফুলে ফুলে।

ভেদাং রাইনা ও খুশি কাপুরের মাঝখানে ইদা আলী সেলফি তোলায় ব্যস্ত।

ভারতের নামকরা পরিচালক তরুণ তাহিলিয়ানির নকশা করা এমব্রয়ডারি, চুমকি, পুঁতি ও আয়নায় কাজের জমকালো শাড়িতে দেখা দিয়েছিলেন খুশি কাপুর।

অনুরাগ কশ্যপের প্রথম স্ত্রী আরতি বাজাজের একমাত্র কন্যা ২৩ বছর বয়সী আলিয়া। ছবিতে মায়ের সঙ্গে আলিয়া।

আলিয়ার সংগীত অনুষ্ঠানে যোগ দিয়েছেন অনুরাগ কশ্যপের দ্বিতীয় স্ত্রী বলিউড তারকা কালকি কোচলিন। একটি ভিডিওতে অনুরাগ, কালকি আর আলিয়াকে একসঙ্গে নাচতে দেখা গেছে। বাবার দ্বিতীয় বিয়ের পর কালকির সঙ্গে দারুণ সম্পর্ক হয় আলিয়ারও। অনুরাগের সঙ্গে কালকির সেই বিয়ের সম্পর্ক না টিকলেও, টিকে আছে আলিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেহেদিতে ফুটে উঠেছে প্রাণীর প্রতি ভালোবাসা, সংগীতে সৎমায়ের সঙ্গে নাচলেন আলিয়া

আপডেট সময় : ০১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪