সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

ক্যানসার প্রতিরোধসহ ৫ গুণ কাঁচাহলুদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

হলুদ একটি মহৌষধি। এটি ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ দূর করতে সাহায্য করে। তা ছাড়া রান্নায় হলুদ ব্যবহার করলে এর উপকার মিলবে এমন নয়। প্রতিদিন সকালে এক টুকরো কাঁচাহলুদ খাওয়ার ফলে ছোট-বড় অসুখের আশঙ্কা কমে যায় বলে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রমতে জানা গেছে। চলুন কাঁচা হলুদ খাওয়ার কিছু উপকার সম্পর্কে জেনে নেওয়া যাক—

১. কাঁচাহলুদ প্রদাহ থেকে মুক্তি মেলে। প্রদাহের মতো জটিল সমস্যার বিরুদ্ধে প্রথমেই ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে তা ভয়ানক হতে সময় লাগে না। এমনকি এ কারণে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক ক্রনিক রোগ। তাই চিকিৎসকরা প্রদাহ প্রশমিত করতে কাঁচাহলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন। গবেষণায় দেখা গেছে, কাঁচাহলুদের মূল উপাদান কারকিউমিন, যা প্রদাহ প্রশমিত করার কাজে ভীষণ উপকারী।

২. কাঁচাহলুদ ক্ষতিকর পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে। বিপাকের পর আমাদের শরীরে তৈরি হয় একাধিক ক্ষতিকর পদার্থ। আর এই পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে না যেতে পারলে একাধিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই কাঁচাহলুদ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কাটানোর কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, এই প্রাকৃতিক উপাদান কাঁচাহলুদ রোজ এক টুকরো খেয়ে নিলেই ক্ষতিকর ফ্রি ব়্যাডিকেলস নিউট্রিলাইজ করা সম্ভব। তাই সুস্থ থাকতে কাল থেকেই কাঁচাহলুদ খান।

৩. কাঁচাহলুদে হার্টের হাল ফিরবে। এখন তো কম বয়সেই অনেকে হার্টের জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই চিকিৎসকরা সবাইকে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। আপনার হাতের কাছে উপস্থিত এক টুকরো কাঁচাহলুদই হার্টের খেয়াল রাখার কাজে একাই একশ। এতে উপস্থিত কারকিউমিন নামক উপাদান হার্টের ক্ষতি কমাতে পারে। তাই হার্টঅ্যাটাকের ফাঁদ এড়াতে চাইলে প্রতিদিন সকালে কাঁচাহলুদ খাওয়া আবশ্যক।

৪. কাঁচাহলুদ ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। ক্যানসারের মতো প্রাণঘাতী একটি রোগপ্রতিরোধ করতে সাহায্য করে কাঁচাহলুদ। কাঁচাহলুদে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যানসার সেলের বৃদ্ধি আটকে দিতে পারে। তাই এই মরণঘাতী রোগ আক্রান্ত হওয়া থেকে বাঁচতে কাঁচাহলুদ খাওয়ার অভ্যাস করুন।

৫. কাঁচাহলুদ আলঝেইমার প্রতিরোধ করে। আলঝেইমার একটি জটিল অসুখ। এই রোগে আক্রান্ত রোগীর স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। তিনি সব কিছু ভুলতে শুরু করেন। এ জটিল অসুখ প্রতিরোধের কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচাহলুদ। তাই  প্রতিদিন কাঁচাহলুদ খাওয়ার অভ্যাস করুন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্যানসার প্রতিরোধসহ ৫ গুণ কাঁচাহলুদের

আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪