সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র চালু করল জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ৭১ ডেস্ক ;

রাজধানীর তুরাগে নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সকালে দলটির তুরাগ দক্ষিণ থানা শাখার উদ্যোগে বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, জনসেবা রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের জাতীয় রাজনীতি গণমুখী হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।  

তুরাগ দক্ষিণ থানা সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও আবু সিদ্দিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন, অঞ্চল সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম, জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ আলম, আহসান হাবীব, মোহাম্মদ সাইফুর রহমান, তোফায়েল আহমেদ প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষের দায়িত্ব ও কর্তব্য হলো মানবতার মুক্তি ও কল্যাণের জন্য কাজ করা। রাজনীতিকদের মুখে এমন কথা প্রতিনিয়তই শোনা যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে জনগণের সেবার পরিবর্তে নিজের সেবা, পিতামাতার সেবা, সন্তান-সন্তুতির সেবা, আত্মীয়-স্বজনদের সেবায় ব্যস্ত হয়ে পড়েন। এমনই এক শাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে রক্ষার জন্য নবীন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা জনদুর্ভোগ লাঘব করে দেশে এক স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি ছাত্র-জনতার অর্জিত বিজয়কে টেকসই করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার আন্দোলন এবং আত্মত্যাগের ফসল। তাই এই সরকারের মানুষের প্রত্যাশা অনেক। জনদুর্ভোগ লাঘব করে দেশে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি সরকারের দায়িত্ব হলেও এক্ষেত্রে তারা পুরোপুরি সফল হয়নি। তারা চেষ্টা করলেও কাঙ্খিত সফলতা আসেনি। ফলে দ্রব্যমূল্য এখনো আকাশচুম্বী। হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে। কিন্তু তাদের ভয় পেলে চলবে না বরং জনগণকে ভয় করে জনগণের কল্যাণ ও মুক্তির জন্য কাজ করতে হবে। অন্যথায় তারা জনসমর্থন হারাবে। তিনি দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র চালু করল জামায়াত

আপডেট সময় : ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪