সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গত ১৬ বছরে চিকিৎসা খাতকে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে। গত ৪ আগস্ট মেডিকেল কলেজগুলো থেকে শান্তি সমাবেশ বের হওয়া তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

সেই সঙ্গে চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি। শনিবার (২৩ নভেম্বর) বিকালে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, চিকিৎসা খাত ছাড়া আরও অনেক খাতকে রাজনীতিকরণ করা হয়েছে। যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। ভবিষ্যতে সরকার বা রাজনৈতিক দলগুলো যেন বিষয়টির দিকে খেয়াল রাখে। এ সময় সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আন্দোলনে পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় ক্যাম্পের মাধ্যমে আহতদের সেবা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ার আহ্বান

আপডেট সময় : ০৪:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪