নতুন নাম পেল ৬ সরকারি মেডিক্যাল
- আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
ভিউনিউজ ৭১ ডেস্ক :
দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো– ১. শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর; ২. শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল; ৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর; ৪. কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ; ৫. আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী এবং ৬. এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর।

এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে জামালপুর মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল, পাঁচটি স্থগিত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সেনাবাহিনী পরিচালিত ৫টিসহ দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়।

স্থগিত হওয়া কলেজগুলো হচ্ছে- নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া ঢাকা; নর্দান ইন্টারন্যাশনাল কলেজ, আইচি মেডিকেল কলেজ উত্তরা, ঢাকা; নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর এবং শাহ মাখদুম মেডিকেল কলেজ, রাজশাহী।
রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।
সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আগামী হজে বাংলাদেশ থেকে ব্যালটি ১৫ হাজার ও নন ব্যালটি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করবেন।


























