সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির প্রথম আসামি সাবেক ডিসি জসিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার দুপুরে প্রথমবারের মতো জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নেতৃত্বে ছিলেন পুলিশের সাবেক ডিসি জসীম উদ্দীন মোল্লা। তার বিরুদ্ধে শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ দায়েরের পর তদন্ত সংস্থা তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল (বুধবার) তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিভিন্ন মামলায় গ্রেফতার ২০ জনকে ২৭ অক্টোবর হাজির করতে নির্দেশ দেন তিন বিচারপতির ট্রাইব্যুনাল।

সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, দীপু মনি, ফারুক খানসহ ১৪ জনকে ১৮ নভেম্বর হাজিরের নির্দেশ দেন। আর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কমকর্তা জিয়াউল আহসানসহ আরও ছয়জনকে ২০ নভেম্বর হাজির করতে বলা হয়।

এ ছাড়া গত ২৭ অক্টোবর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির প্রথম আসামি সাবেক ডিসি জসিম

আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪