সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে ২ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এক যৌথবিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

ঘোষিত কর্মসূচি হলো: রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২.৩০ মিনিটের সময় মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকির ভাতালিয়াস্থ কার্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কার্যক্রম এবং সোমবার (২৮ অক্টোবর) বেলা ২.৩০ মিনিটের সময় সিলেটের ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি করা হবে।

এতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দ, সকল উপজেলা, পৌর ও মহানগরীর সকল ওয়ার্ডসমূহ নেতৃবৃন্দ তাদের সকল নেতাকর্মীকে নিয়ে ঘোষিত বর্ণাঢ্য র‌্যালি কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। সিলেট জেলা যুবদলের আওতাধীন সকল উপজেলা, পৌর ইউনিটসমূহ আগামী ২৭ অক্টোবর তাদের সুবিধাজনক সময়ে স্ব স্ব ইউনিটে ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। সামনে অনেক বড় লড়াই সংগ্রাম। অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোন প্রকার বিশৃঙ্খলা কে প্রশ্রয় দেবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে ২ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৯:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪