সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

হবিগঞ্জ মাধবপুরে মাদকাসক্ত যুবকের নিজের গলা কেটে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি :

মাধবপুর পৌর শহরে সাত্তার মিয়া (৩২) নামে এক যুবক নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে। পৌরসভার মালাকারপাড়া এলাকায় গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে।

মিয়াব আলী জানান, ছেলে সাত্তার প্রায় ৮ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগ থেকে সে বেপরোয়া হয়ে উঠে। বাসার লোকজনকে মারপিট ও ভাংচুর করতো। প্রায় একবছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয়। দুই শিশু পুত্র কে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা চালায়। অত্যাচার সইতে না পেরে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে যায়। এরপর থেকে মাদকাসক্ত সত্তর অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

বুধবার বিকালে সত্তর উত্তেজিত হয়ে উশৃংখল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি ধারালো টিনের সিট নিয়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরো টি উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। মাধবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে মাদকাসক্ত যুবকের নিজের গলা কেটে আত্মহত্যা

আপডেট সময় : ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪