সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

পাঠ্যপুস্তক থেকে ভা সা নী র জীবনী প্রত্যাহার জঘন্য ইতিহাস বিকৃতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার কয়েক বছর পূর্বেও পাঠ্যপুস্তক থেকে মওলানা ভাসানীর জীবনী বাদ দেয়; সে সময় মওলানা ভাসানীর অনুসারীদের কঠোর আন্দোলনের মুখে পুনরায় অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। ২০২৫ সালের ৭ম থেকে ৯ম শ্রেণির নতুন পাঠ্যপুস্তকে বর্তমান অন্তর্বর্তী সরকার মওলানা ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদ এবং বর্তমান প্রেক্ষাপটে ৭ম থেকে ৯ম শ্রেণির পাঠ্যপুস্তকে পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভাসানী অনুসারী পরিষদ ঢাকা মহানগর সমন্বয়ক আরিফুর রহমানের সভাপতিত্বে এবং নুরুজ্জামান হীরার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এবং মোশারফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। 

এছাড়াও মানববন্ধনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মজলুম জননেতা মওলানা ভাসানীর একান্ত অনুসারী এডভোকেট নজমুল হক নান্নু, কবি, লেখক ও গবেষক আব্দুল হাই শিকদার, মওলানা ভাসানীর নাতী মাহমুদুল হক শানু ও আজাদ খান ভাসানী।

অতিথিগণ তাদের বক্তব্যে আমাদের জাতীয় ইতিহাসে মওলানা ভাসানীর অবস্থান তুলে ধরে বলেন, তিনি আমাদের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামে অবিসংবাদিত নেতা। মওলানা ভাসানীকে তরুণ প্রজন্মের কাছ থেকে আড়াল করে অন্য কাউকে প্রতিষ্ঠা করা ফ্যাসিস্ট সরকারের হাস্যকর প্রচেষ্টা। ইতিহাস সবার স্থান নির্ধারণ করে দিয়েছে, সেই ইতিহাস থেকে কাউকে মুছে ফেলা যাবে না। মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তারা অন্তর্বর্তী সরকারের কাছে ২০২৫ সালের নতুন পাঠ্যপুস্তকে মওলানা ভাসানী জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের ঢাকা মহানগর সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ৭ম থেকে ৯ম শ্রেণির পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঠ্যপুস্তক থেকে ভা সা নী র জীবনী প্রত্যাহার জঘন্য ইতিহাস বিকৃতি

আপডেট সময় : ১২:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪