সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি শৃঙ্খলা ভঙ্গের জন্য, রাজনৈতিক কারণে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কারণে নয়।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘কাকে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা একাডেমি ভালো বলতে পারবে। এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করব।’

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, সে সংখ্যাটা নিয়ে আলোচনা হয়েছে। যদিও আমরা সংখ্যাটা এখানে বলব না। একেকটি বাহিনী উদ্ধার অভিযান করছে। পুলিশ সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবে।

তবে লুট করা অস্ত্রের ৮০ শতাংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবার কোনো অপরাধে জড়িয়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি শৃঙ্খলা ভঙ্গের জন্য, রাজনৈতিক কারণে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪