সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর জীবনাবসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী আর নেই। আজ (বুধবার) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হয়। 

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মতিয়া চৌধুরীর পিএস শাহজালাল যুগান্তরকে জানান, বেলা ১ টার দিকে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার দাফন কাফন নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নাই। তবে মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে শায়িত করা হতে পারে। 

ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করা মতিয়া চৌধুরী বহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। দলে প্রভাবশালী এ নেতা কয়েক যুগ ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পদে রয়েছেন।   

তিনি শেরপুর-২ আসন থেকে দ্বাদশ সংসদেও নির্বাচিত হন। তিনি এই আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। 

সাদাসিদে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিশ্বস্ত ছিলেন। হাসিনার মন্ত্রিসভায় তিনি একাধিকবার মন্ত্রিত্ব করেন। কৃষিমন্ত্রী হিসেবে তিনি দেশে কৃষি বিপ্লবে ভূমিকা রাখেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী সাজেদা চৌধুরীর মৃত্যু হলে মতিয়া চৌধুরীকে দ্বাদশ সংসদের  উপনেতা করেন শেখ হাসিনা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর জীবনাবসান

আপডেট সময় : ০৯:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪