সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

২ দিনে ৫০০ টন কাঁচামরিচ এলো ভারত থেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দুই দিনে আমদানি করা ৪৯৮ টন কাঁচামরিচ দেশে এসে পৌঁছেছে।

এর মধ্যে সোমবার ৫৬টি ট্রাকে ৩৮৬ মেট্রিক টন ও মঙ্গলবার ১২টি ভারতীয় গাড়িতে ১১২ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়। শুল্ক করাদি পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করে। বেনাপোল বন্দর থেকে খালাস হয়ে এসব কাঁচামরিচ যাবে ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

এদিকে আমদানি করা কাঁচামরিচ যেন সিন্ডিকেটের হাতে চলে না যায় সেদিকে নজরদারি বাড়াতে আহবান জানিয়েছেন ক্রেতারা। গত কয়েক দিন যাবত দেশে কাঁচামরিচের দাম ১৫০ টাকা কেজি থেকে বেড়ে ৫শ টাকা কেজি পর্যন্ত উঠেছিল। আমদানির খবরে এক দিনেই বন্দর এলাকার পাইকারি বাজারে কাঁচামরিচের কেজি ৪শ টাকা থেকে কমে ৩২০ থেকে ৩৫০ টাকায় নেমেছে। তবে খোলা বাজারে এখনো ৪শ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

রাজিয়া সুলতানা নামে এক ক্রেতা জানান, কাঁচামরিচ আমদানির খবরেই বাজারে দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা। বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে কারণ ছাড়াই দাম বেড়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রাশেদুল সজীব নাজির জানান, দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ৬৮টি ট্রাকে করে ৪৯৮ টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। এর মধ্যে সোমবার ৫৬টি ট্রাকে ৩৮৬ মেট্রিক টন ও মঙ্গলবার ১২টি ভারতীয় গাড়িতে ১১২ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়। পণ্য চালান দ্রুত খালাস দিতে বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২ দিনে ৫০০ টন কাঁচামরিচ এলো ভারত থেকে

আপডেট সময় : ০২:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪