সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭ সিলেটে গাড়িতে অগ্নিসংযোগ: প্রশাসনের ব্যর্থতা – ইমদাদ চৌধুরী

অসুস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে সুনামগঞ্জ থেকে সিলেটে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় শনিবার (৫ অক্টোবর) সিলেট কারাগারে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। এ লক্ষ্যে হাসপাতালটিতে কেবিন প্রস্তুত করে রাখা হয়েছে। 

এর আগে শনিবার সকালে বুকে পেটে ব্যথার কারণে মান্নান অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে দুপুরে নিয়ে আসা হয় সিলেট কারাগারে। 

জানা গেছে, মান্নানের অসুস্থতা নিয়ে সিলেট কেন্দ্রীয় কারগার কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নেয়নি। প্রয়োজন হলে ওসমানী হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন মান্নান। পরদিন তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে সাবেক এই মন্ত্রী ওই কারাগারে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অসুস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে সুনামগঞ্জ থেকে সিলেটে প্রেরণ

আপডেট সময় : ০২:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪