সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

রাষ্ট্রদূত সাইদা মুনাকে ফেরত আনা হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফেরত আনা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক পরিচিতি পাওয়া এই রাষ্ট্রদূতকে এক আদেশে ঢাকায় সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনীমকে লন্ডনের দায়িত্বভার ছেড়ে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

বিসিএস ১১ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মুনা তাসনীম ২০১৮ সালের নভেম্বর থেকে লন্ডনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। লন্ডনে তিনিই প্রথম নারী রাষ্ট্রদূত। এর আগে তিনি থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

এ বছরের ডিসেম্বরে তার অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। ডিসেম্বর মাসে আরও পাঁচজন রাষ্ট্রদূতের অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা আছে। তবে তাদের এখনো ফেরত আসতে বলা হয়নি।

এদিকে যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কিছু দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রদূত সাইদা মুনাকে ফেরত আনা হচ্ছে

আপডেট সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪