সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

ছাত্র-আন্দোলনের সময় সিলেটে আহত কলেজছাত্রের চিকিৎসার দায়িত্ব নিলো পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

৫ আগস্টের আগে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সিলেটে পুলিশের শর্টগানের গুলিতে মারাত্মকভাবে আহত হন মদন মোহন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আকবর হোসেন। তার বুক, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তবে এবার পুলিশের উদ্যোগেই আকবরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

‘গুলিবিদ্ধ শিক্ষার্থী আকবর হোসেন চিকিৎসাবঞ্চিত’ গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর তার চিকিৎসার জন্য এগিয়ে আসে বাংলাদেশ পুলিশ।আকবর হোসেনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আকবর হোসেনকে অ্যাম্বুল্যান্সযোগে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আকবর হোসেন উন্নত চিকিৎসা পাচ্ছে না। এমন সংবাদ চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নজরে পড়ে। তারপর এসপি স্যারের নির্দেশে আকবর হোসেনের বাড়িতে গিয়ে তার বিষয়ে খোঁজখবর নেই এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি।

পরে চাঁদপুর পুলিশ লাইনের অ্যাম্বুল্যান্সযোগে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আকবর হোসেনকে পাঠানো হয়।

আকবর হোসেনের মা ফেরদৌসী বেগম বলেন, ‘পুলিশ আমাদের বাড়িতে এসে ছেলে আকবর হোসেনের চিকিৎসার খোঁজখবর নিয়েছে। এ সময় আমাদের ঢাকা যাওয়ার প্রস্তুতি নিতে বলে। আকবর হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ আমাকে গুলি করে। তবে পুলিশই আমার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে, বিষয়টি অত্যন্ত আনন্দের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্র-আন্দোলনের সময় সিলেটে আহত কলেজছাত্রের চিকিৎসার দায়িত্ব নিলো পুলিশ

আপডেট সময় : ০৩:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪