সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

টিএসসিতে ত্রাণসামগ্রী দিলো র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বন্যাদুর্গতদের সহায়তার জন্য টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে র‌্যাবের পক্ষ থেকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। দুই হাজার প্যাকেট (চিড়া, মুড়ি, গুঁড়া দুধ, মোমবাতি, এনার্জি বিস্কুট, পাটি, লাইটার, গুড়, চিনি, খেজুর, মশার কয়েল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) ত্রাণসামগ্রী শনিবার পৌঁছে দেওয়া হয় র‌্যাবের পক্ষ থেকে।

এর আগে বন্যা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাবের পক্ষ থেকে বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

গত ২৩ আগস্ট ফেনী জেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক বন্যার্তদের ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পরশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে একজন গর্ভবতী নারী ও দুজন নবজাতককে উদ্ধার করে।

এছাড়া নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যাদুর্গত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দিদের র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিএসসিতে ত্রাণসামগ্রী দিলো র‌্যাব

আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪