ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ‘সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’ ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ হবিগঞ্জ মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ, আটক ৮২ জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের – মাহফুজা খানম সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল চৌধুরী

যে পাঁচ লক্ষণে বুঝবেন আপনার শিশুর ভবিষ্যৎ সফল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : অনলাইন সংস্করণ

সন্তানের মধ্যে শৈশব থেকে বিভিন্ন গুণাবলী গড়ে উঠলে তা তাদের ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে সাহায্য করে। সেইসঙ্গে এটি তাদের আত্মবিশ্বাস এবং সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। শিশুদের আগামী সফলতার জন্য গড়ে তুলতে চায় প্রতিটি মা-বাবাই। জেনে নিন যে কয়টি গুরুত্বপূর্ণ অভ্যাস থাকলে আপনার শিশু সফল জীবনের অধিকারী হতে পারে। ইতিবাচক যেসব লক্ষণ ছোট থেকেই একজন শিশুকে বদলে দিতে পারে।

১) সহনশীলতা
শিশুরা কখনই সমস্যার সমাধান বের করতে পারে না। অনেকসময় ধীরে ধীরে তাদের রাগের প্রকাশ পেতে শুরু করে। যদি সে ছোট থেকেই সমস্যা দেখে সহনশীল হয়ে থাকে, তাহলে ধরে নেবেন তার মধ্যে সহনশীলতার গুণাবলী আছে। ছোটবেলা থেকেই শিশুর মধ্যে সহনশীলতার চর্চা আসা জরুরি। একবার সেটা অভ্যাসে পরিণত হলে বাকি জীবনে তার ইতিবাচক ফল পাবে সে।

২) কৌতূহল

আকাশ কেন নীল? সাগরে এতো পানি কেন আসে কোত্থেকে? এমন হাজারো প্রশ্ন খেলা করে শিশুর মাথায়। বড়দের মধ্যে কেউ কেউ এসব প্রশ্নের উত্তর দেন। যদি শিশুর মাঝে কৌতূহল তৈরি হয় ছোট থেকে, তাহলে তার মধ্যে উন্নতি দেখবেন।  কারণ কৌতূহলী দৃষ্টি মানুষকে অনেকদূর নিয়ে যায়।

৩) স্ব-শৃঙ্খলা 

সুশৃঙ্খল গুণ মানেই সফল একজন মানুষ। আর সেটা যদি তৈরি হয় ছোট থেকে তাহলে তো সোনায় সোহাগা। সব শিশুরই ব্যবহার, বোধ-বুদ্ধি, পরিস্থিতি বিচারের ক্ষমতা আলাদা। তাই শৃঙ্খলা এই সময়ের সবচেয়ে আরাধ্য বস্তু। যদি শৈশব থেকে নিয়মানুবর্তিতার অনুশীলন করে, একদিন সাফল্যমণ্ডিত জীবন হবেই।

৪) সহমর্মিতা

যুগের সঙ্গে তাল মিলিয়ে সন্তানকে যোগ্য করে তুলতে আজকালকার মা-বাবার যেনো ইঁদুরদৌড় প্রতিযোগিতা। ভাবুন তো একবার, আর সে শিশু যদি জন্মগতভাবে সহজাত সহমর্মিতাপ্রবণ হয় তাহলে কেমন হয়? সহমর্মিতা দুর্লভ বস্তু হয়ে দাঁড়িয়েছে এই সময়ে।  তাই শিশু যদি সমমর্মিতার গুণ নিয়ে বড় হয়, তার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকগুন।

৫) সৃজনশীলতা

পরিবার, সমাজ, প্রকৃতি থেকে শিশু যে বিষয়ে আগ্রহী হয় ও ধারণা সংগ্রহ করে তা তার জীবন গড়তে সাহায্য করে। প্রত্যেক শিশুর বেড়ে ওঠার নিজস্ব ছন্দ থাকে। যদি নিজস্ব চিন্তার স্বতন্ত্র্য কিছু তার মধ্যে দেখতে পান, সে উন্নতি করবেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে পাঁচ লক্ষণে বুঝবেন আপনার শিশুর ভবিষ্যৎ সফল

আপডেট সময় : ০১:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪