সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম পুনর্গঠনে ৪ টিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠনের জন্য নতুন করে চারটি টিম গঠন করা হয়েছে। সোমবার বিকালে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথরাইজেন নামে ৩১ সদস্যবিশিষ্ট চারটি টিম গঠনের কথা জানানো হয়।

এদিন বিবৃতিতে বলা হয়েছে, এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে।

শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

চার টিমের মধ্যে অর্গানাইজিং উইংয়ে আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদসহ রয়েছেন মোট আটজন। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকারসহ রয়েছেন ১৮ জন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ে তিনজন এবং অথরাইজেশন টিমে রয়েছেন সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম পুনর্গঠনে ৪ টিম

আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪