সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

শেখ হাসিনার পদত্যাগের বিবৃতি মিথ্যা: জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

  ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি- পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার যে বিবৃতি প্রকাশিত হয়েছে, সেটি মিথ্যা ও বানোয়াট।

রোববার রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বার্তায় তিনি এ কথা জানান।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি।

এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদমাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। 

সম্প্রতি সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে। এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনার পদত্যাগের বিবৃতি মিথ্যা: জয়

আপডেট সময় : ০৬:২৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪