সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমান পদে থাকছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

ডেপুটি গভর্নর নূরুন নাহার ও ডেপুটি গভর্নর হাবিবুর রহমান

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সরকারের পরামর্শে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ডেপুটি গভর্নর পদে নূরুন নাহার ও হাবিবুর রহমানকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ, তাঁদের বিরুদ্ধে এখনো তেমন অভিযোগ ওঠেনি এবং তাঁরা দায়িত্বেও নতুন।

এদিকে দুটি শূন্য পদে ডেপুটি গভর্নর নিয়োগ দিতে ইতিমধ্যে দেশের সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার।

এ নিয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘দুজনের পদত্যাগের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। তাঁরা দায়িত্ব পালন করে যাবেন। অন্যরা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, তা গৃহীত হয়েছে।’

অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল রোববার কয়েকজনকে পদত্যাগ করতে বলা হয়েছে। তাঁদের জানানো হয়, আজ সোমবার বেলা একটার মধ্যে পদত্যাগপত্র জমা দিতে হবে। নির্দেশনা অনুযায়ী, আজ সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। আর কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের পদত্যাগপত্র দিয়েছেন গভর্নর বরাবর। তাঁদের পদত্যাগ গৃহীত হয়েছে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে।

তবে মন্ত্রণালয় থেকে ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমানকে কিছু জানানো হয়নি। জানা গেছে, নূরুন নাহার নিয়মিত অফিস করছেন। হাবিবুর রহমান কাল থেকে অফিস শুরু করবেন।

সরকার পরিবর্তনের পর গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। অন্য ডেপুটি গভর্নরদের বের করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমান পদে থাকছেন

আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪