সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সাম্য ও ন্যায়ের বাংলাদেশ চান আলেম সমাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ :  অনলাইন সংস্করণ

দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পর আওয়ামী সরকারের পতন হলেও পরাজিত শক্তি এখনো দেশে শান্তি বিনষ্ট করতে মরিয়া হয়ে আছে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সব নাগরিককে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলেম সমাজের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)  সাগর-রুনি হলে রোববার ‘অন্তর্র্বর্তীকালীন সরকার : কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক মতবিনিময় সভায় আলেম সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, খেলাফত মজলিশের প্রতিনিধি মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, ড. মাও. ওবায়দুল কাদের নদভী, মাওলানা আতাউল্লাহ আমীন, মজলিসুল মুফাসসিরীনের মাওলানা ফখরুদ্দীন,  মাওলানা আবদুল্লাহ আল মাসউদ, মাওলানা আবদুল আখির, সৈয়দ মো. হাসান আজহারী। 

এছাড়া কবি মূসা আল-হাফিজ, সাংবাদিক জোবায়ের হোসেন, লেখক রুহুল আমীন সা’দী, মাওলানা মোস্তফা রাহিম আজহারী, মাওলানা আবদুল হাই মো. সাইফুল্লাহ প্রমুখ।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদের পতন ও সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের সর্বক্ষেত্রেই গণমানুষের ক্ষোভ রয়েছে। তাই দেশের আইন, বিচার, সংসদ, প্রশাসন, অর্থ, শিক্ষা, শিল্প ও দেশ পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই আমরা সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাম্য ও ন্যায়ের বাংলাদেশ চান আলেম সমাজ

আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪