সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

পদত্যাগ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মঈন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেছেন।

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আজ রোববার তিনি রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি পাঠান।

পদত্যাগপত্রে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমি ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করি। যোগদানের পর আমি আমার অভিজ্ঞতা, সততা, নৈতিকতা, দক্ষতা ও আইন মেনে কীভাবে বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করি। এ জন্য প্রথমেই আমি উদ্ভাবনে নেতৃত্ব, সমাজের ক্ষমতায়ন, উন্নয়ন, মানবকল্যাণ, সম্প্রদায়ের সমৃদ্ধকরণ ও টেকসই প্ল্যানেট গঠনের অঙ্গীকার নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভিশন তৈরি করি। এই ভিশন অর্জনের জন্য নিরলসভাবে কাজ করি।

পদত্যাগপত্রে উপাচার্য আরও বলেন, ‘বর্তমানে আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে পদত্যাগের জন্য আপনার কাছে পদত্যাগপত্র পেশ করলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক, এই কামনা করছি। পদত্যাগ করার বিষয়ে জানতে চাইলে উপাচার্য এ এফ এম আবদুল মঈনের মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী। তিনি জানান, ভিসি আবদুল মঈন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদত্যাগ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মঈন

আপডেট সময় : ১০:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪