সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সামনের সারিতে আছি, রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত: জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ
ছাত্র-জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। শুরুতে রাজনীতিতে আসার ইচ্ছে না থাকলেও চলমান পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সরকার পতনের প্রেক্ষাপটে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। একইসঙ্গে দেশে ফেরার গুঞ্জন রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এমন আবহে আওয়ামী লীগের হাল ধরতে রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বর্তমানে দলের প্রয়োজনে সামনের সারিতেই রয়েছেন বলছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন, ‘দল ও নেতাকর্মীদের বাঁচাতে যা যা করা দরকার আমি করব। যদি আমার রাজনীতিতে যোগদানের প্রয়োজন হয়, আমি তা থেকে দূরে থাকব না। আমার মা বর্তমান মেয়াদের পর রাজনীতি থেকে অবসর নিতেন’। 

‘আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী। কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের পরিস্থিতিতে নেতৃত্বের শূন্যতা তৈরি রয়েছে।  দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি এখন সামনের সারিতে আছি’।

এর আগে ডয়েচে ভেলের সঙ্গে এক সাক্ষাতকারে শেখ পরিবার দ্রুত রাজনীতিতে ফিরবে না বলে জানিয়েছিলেন জয়। কিন্তু এবার দ্রুতই সিদ্ধান্ত পাল্টাচ্ছেন তিনি। অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগ অংশ নিবে বলেছেন জয়।

এবার জয়ের ভাষ্য, ‘আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জয়ীও হতে পারি। বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় সমর্থক রয়েছে।’

আওয়ামী লীগে সরকারের গত তিনবারের মেয়াদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়।  ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হন জয়।  গতবছর রংপুর জেলা আ.লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামনের সারিতে আছি, রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত: জয়

আপডেট সময় : ০৯:৫৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪