সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

আমার হৃদয় ভেঙে যাচ্ছে, জানালেন শেখ হাসিনার মেয়ে পুতুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

সায়মা ওয়াজেদ পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল :

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে প্রাণহানির ঘটনায় এবং কঠিন এই সময়ে মায়ের পাশে থাকতে না পারায় তাঁর মনোভাবের কথা জানিয়েছেন। বলেছেন, মাকে জড়িয়ে ধরতে পারছেন না, এ জন্য তাঁর হৃদয় ভেঙে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার এক এক্স বার্তায় এ কথা লেখেন সায়মা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। কর্মসূত্রে তিনি ভারতের দিল্লিতে বসবাস করছেন।

এক্স পোস্টে সায়মা ওয়াজেদ পুতুল লেখেন, ‘আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে।’ দেশের পর বাংলাদেশের পতাকার ছবি দেন তিনি।

পোস্টে সায়মা ওয়াজেদ পুতুল আরও জানান, তিনি এখন তাঁর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পোস্টের শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগ করেন তিনি। ছাত্র-জনতার আন্দোলন ও ব্যাপক রক্তক্ষয়ের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। আপাতত ভারতেই রয়েছেন তিনি।

গত সোমবার শেখ হাসিনার পতনের পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ২৩২ জনের মৃত্যুর খবর । এর আগে কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সংঘাতে ৩২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গত ২৩ দিনে সারা দেশে মোট ৫৬০ জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমার হৃদয় ভেঙে যাচ্ছে, জানালেন শেখ হাসিনার মেয়ে পুতুল

আপডেট সময় : ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪