বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল
- আপডেট সময় : ০১:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ঢাকা বিশ্ববিদ্যালয়:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোয় শিক্ষার্থী ওঠানোর নতুন নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আবাসিক হল ও হোস্টেলে ওঠানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলার পর আবাসিক হল ও হোস্টেলগুলোয় শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আবাসিক হল ও হোস্টেলে ওঠানো হবে। মেয়াদোত্তীর্ণ অথবা নানা কারণে ছাত্রত্ব নেই, মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক সম্মান পাস করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সঙ্গে মাস্টার্সে ভর্তি হননি—এমন শিক্ষার্থী হলে বা হোস্টেলে উঠতে পারবেন না।

অল্প সময়ের নোটিশে ভারতে আসেন শেখ হাসিনা: জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার আবেদন করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যায় দিকে গাজ়িয়াবাদের (উত্তর প্রদেশের) বিমানঘাঁটিতে শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি উড়োজাহাজ।’ তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

জুনাইদ আহ্মেদ পলক
জুনাইদ আহ্মেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তাঁর ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাঁকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।
সূত্রটি আরও জানিয়েছে, পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন। তাঁদেরও ফেরত পাঠানো হয়।
বাংলাদেশ ইস্যু: ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে। সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠকে ব্রিফ করবেন।

ভারতে সর্বদলীয় বৈঠক:
তুমুল শিক্ষার্থী আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন। তিনি ভারতের আগরতলা হয়ে দিল্লি যান।


























