অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় যাদেরকে না রাখার পরামর্শ শায়খ আহমাদুল্লাহর
- আপডেট সময় : ০৫:৫৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
অন্তর্বর্তীকালীন এই সরকার ব্যবস্থা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ফ্যাসিবাদের দালাল কেউ কোনোভাবে স্থান না পায়।
সোমাবার (৫ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুক পেইজে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে পরামর্শ দিয়েছে তিনি।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও চিহ্নিত ইসলামবিদ্বেষীরা ছিল ক্ষমতাসীনদের পদলেহী। অতএব অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্মবিদ্বেষী বা ফ্যাসিবাদের দালাল কেউ কোনোভাবে স্থান না পায়, বরং দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষরাই যেন কেবল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন।
তিনি লেখেন, এ ব্যপারে সবাই সজাগ থাকি এবং আওয়াজ তুলি। বেশিরভাগ সুশীল ধর্মবিদ্বেষী এবং সমকামিতার সাপোর্টার। তাদের কোন জনসমপৃক্ততা না থাকলেও তারাই সব সময় অন্তর্বর্তীকালীন সরকারে থাকে! এ অবস্থার অবসান হোক।
তিনি আরও লেখেন, ৭১ এ আমরা স্বাধীনতা পেলেও স্বাধীনতা ধরে রাখতে পারিনি। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না বলে জানিয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৬ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস তিনি একথা জানিয়েছেন।আজহারী লেখেন, খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল। তিনি বলেন, যতো দেরি ততো আশঙ্কা।
এর আগে, একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‘প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগনের প্রতি আকুল আবেদন— দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না, কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোন সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।’
তরুণ প্রজন্মের জন্য আজহারী লিখেছেন, ‘আপনারা স্মার্ট যোদ্ধা! জেন জি! সুপার হিরো! আপনাদের থেকে কোন ধরনের অরাজকতা মানায় না। বাংলাদেশ আপনার। আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।’


























