সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। জয় বলেছেন, তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, তার মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন। 

ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ। আজ এটি এশিয়ার অন্যতম উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত হতো। তিনি খুবই হতাশ।

বিক্ষোভকারীদের মোকাবেলায় সরকার কঠোর মনোভাব দেখিয়েছে বলে যে অভিযোগ উঠেছে জয় তা প্রত্যাখ্যান করেছেন। জয় বলেন, পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে- গতকালই ১৩ জন। তাহলে উন্মত্ত জনতা যখন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

আপডেট সময় : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪