সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

রেসিপি: গরুর মাংসের আচার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : অনলাইন সংস্করণ

মেজবানি, কালা ভুনা, গরুর কড়াই গোস্ত, কাটা মসলায় বিফ ভুনা, এমনকি গুরুর মাংসের ভর্তার কথাও কমবেশি সবাই জানি। কিন্তু কখন কি গরুর মাংসের আচারের কথা শুনেছেন!  এখন হয়ত জিজ্ঞেস করতে পারেন সেটা আবার কোথায় পাওয়া যায়। চাইলে খুব সহজেই আপনি ঘরেই তৈরি করতে পারেন স্বাদে-গন্ধে অতুলনীয় এই আচারটি। একবার তৈরি করে এই আচার অন্তত ৬ মাস সংরক্ষণ করে খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের আচার তৈরির রেসিপি-

তৈরির উপকরণ
১. পাঁচফোড়ন ১ চা চামচ
২. শুকনো লাল মরিচ ৩/৪টি
৩. আস্ত ধনিয়া ১ চা চামচ
৪. গরুর মাংস ১ কেজি হাড়-চর্বি ছাড়া
৫. মরিচ গুঁড়া আধা চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
৮. ভাজা জিরার গুড়া আধা চা চামচ
৯. ধনিয়ার গুঁড়া আধা চা চামচ
১০. আদা বাটা ১ চা চামচ
১১. রসুন বাটা ১ চা চামচ
১২. লবণ সামান্য
১৩. সরিষার তেল ১ টেবিল চামচ
১৪. পানি পরিমাণেমতো
১৫. লেবুর রস ১টি
১৬. চিনি ১ চা চামচ
১৭. দারুচিনি ২/৩ টুকরো
১৭. শুকনো লাল মরিচ ২/৩টি
১৮. আস্ত রসুনের কোয়া আধা কাপ
১৯. রসুন বাটা ১চা চামচ।
২০. সাদা সরিষা বাটা ১ টেবিল চামচ
২১. মরিচের গুঁড়া আধা চা চামচ
২২. হলুদের গুঁড়া আধা চা চামচ
২৩. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
২৪. তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ
২৫. সেদ্ধ মাংস
২৬. আচারের মসলা-আগে থেকে করে রাখা ও
২৭. বিট লবণ আধা চা চামচ।

তৈরির প্রণালি 

প্রথমে আচারের মসলা তৈরির জন্য ১-৩ নম্বরের সবগুলো উপকরণ হালকা টেলে ব্লেন্ড করে নিন। এরপর মাংস ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।
প্যানের মধ্যে মাংস দিয়ে সঙ্গে ৫-১৪ নম্বরের সবগুলো উপকরণ একে একে মিশিয়ে দিতে হবে। চুলায় দিয়ে অল্প আঁচে মাংস ঢেকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

তারপর চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে এক কাপ। তেল হালকা গরম হলে দারুচিনি, আস্ত রসুনের কোয়া আর শুকনো মরিচ ভেজে নিন। এর মধ্যে সেদ্ধ করা মাংস ঢেলে দিন। তারপর একে একে ২০-২৭ নম্বরের সবগুলো উপকরণ পরিমাণমতো দিয়ে দিন।

অল্প আঁচে এভাবে রান্না করুন। কিছুক্ষণ পর দেখবেন মাংসের রং কালচে হয়ে এসেছে। তখনই দিয়ে দিন একটি লেবুর রস। এর সঙ্গে ১ চা চামচ চিনিও মিশিয়ে দিন। ২/১ বার নেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে।তেলের নিচে ডুবে থাকলে এই আচার একদমই নষ্ট হবে না। মাঝে মধ্যে রোদে দিলেই অনেক দিন ভালো থাকবে। পরিষ্কার শুকনো কাচের এয়ার টাইট পাত্রে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে মাংসের আচার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেসিপি: গরুর মাংসের আচার 

আপডেট সময় : ০৬:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪