ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ‘সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’ ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ হবিগঞ্জ মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক সিলেট নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ, আটক ৮২ জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের – মাহফুজা খানম সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল চৌধুরী

দুধ ছাড়া যেসব খাদ্য থেকে ক্যালসিয়াম পাবে শিশুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

Various fresh dairy products on wooden background

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম। তাই বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে এটি প্রয়োজনীয়। কারণ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করলে তবেই বাচ্চাদের হাড় এবং দাঁত হবে মজবুত।

এদিকে ক্যালসিয়ামের বড় উৎস হলো দুধ। সেজন্যই প্রত্যেক শিশুর বেড়ে ওঠার সময় তাদের ডায়েটে এই খনিজ থাকা মাস্ট। তবে ল্যাকটোজে অ্যালার্জি রয়েছে অনেক বাচ্চার। সে কারণে দুধ খেলেই বমি হয়ে যায় বা হজমের সমস্যা দেখা যায় অনেক বাচ্চার মধ্যেই। ফলে দুধ থেকে ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে না তারা।

তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য দুধের বিকল্পের খোঁজ করতেই হয় মায়েদের। জেনে রাখা ভালো, দুধ ছাড়াও ক্যালসিয়াম সমৃদ্ধ প্রচুর খাবার রয়েছে। বাচ্চার ল্যাকটোজে অ্যালার্জি থাকলে সেসব খাবার দিয়েই তাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেন। আজ সেসব খাবারের তালিকা থাকল এ নিবন্ধে।

একাধিক পুষ্টিগুণে ঠাসা চিয়া বীজ। সেই কারণে এখন সুপারফুডের তকমা কুড়িয়ে নিয়েছে এই ছোট্ট ধূসর বীজ। একদিকে ক্যালসিয়ামের খনি চিয়া বীজ। ২ টেবিল চামচ চিয়া বীজ থেকে মোটামুটিভাবে ১৭৯ মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন আপনি।

এছাড়াও চিয়া বীজে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংকের মতো খনিজ। এতে রয়েছে ভিটামিন বি১, বি৩, ফাইবার এবং প্রোটিন। তাই এক কথায় সন্তানের ডায়েটে নিয়মিত এ বীজ রাখলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ তো হবেই। সঙ্গে মিলবে আরও বেশ কিছু উপকারিতা। তাই চিয়া পুডিং দিয়েই সন্তানের পেট ভরাতে পারেন।

পোস্ততেও রয়েছে ক্যালসিয়াম। ১ টেবিল চামচ অর্থাৎ ৯ গ্রাম পোস্ত থেকে ১২৭ মিলিগ্রাম ক্যালসিয়াম পাবে আপনার সন্তান। তাই দুধ না খেলেও পোস্ত থাকলে ডায়েটে আপনার সন্তানের দেহে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। ফলে হাড় ও দাঁত হবে মজবুত। সেক্ষেত্রে মাঝেমধ্যেই পোস্তর কোনো পদ সন্তানকে খেতে দিতে পারেন।

এদিকে সাদা তিলেও কিন্তু ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও এর থেকে পাবেন কপার, আয়রন এবং ম্যাঙ্গানিজ। তাই সন্তানকে তিলের নাড়ু খাওয়ালেও কিন্তু ক্যালশিয়ামের চাহিদা পূরণ হবে। আর সন্তানও থাকবে খুশি।

দুধ ছাড়া আমন্ড থেকেও ক্যালসিয়াম সংগ্রহ করতে পারে আপনার সন্তান। কারণ এই ড্রাই ফ্রুটেও কিন্তু যথেচ্ছ পরিমাণে রয়েছে ক্যালসিয়াম। এমনকি সব বাদামের মধ্যে আমন্ডেই সব থেকে বেশি পরিমাণে ক্যালসিয়ামের হদিস মেলে।

এছাড়াও আমন্ডে রয়েছে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন-ই। এতে রয়েছে হেলদি ফ্যাট এবং প্রোটিনও। তাই সন্তানকে রোজ আমন্ড খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতি তো পূরণ হবেই, সঙ্গে মিলবে একাধিক উপকারও।

দুধে ল্যাকটোজ থাকায় সহ্য হয় না সন্তানের? তাহলে তার পাতে অবশ্যই রাখুন তাজা শাক-সবজি। পালং শাক অবশ্যই ভুললে চলবে না। এতে ভরে রয়েছে ক্যালসিয়ামসহ অন্যান্য খনিজ। তাই সন্তানের হাড় মজবুত করতে হলে এসব খাবার দিয়েই তাদের পেট ভরাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুধ ছাড়া যেসব খাদ্য থেকে ক্যালসিয়াম পাবে শিশুরা

আপডেট সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪