সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

কোটা সংস্কার আন্দোলনের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে যে সংকট চলছে তার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৯ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে, গুলি করছে, পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে আর এগুলো থেকেই নির্যাতনের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, এই প্রেক্ষিতে আইনশৃঙ্খল বাহিনীর ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুর্নব্যক্ত করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা আহ্বান জানাবে জনগণকে যেনে পুরোপুরি এবং বাধা-বিঘ্নহীনভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে।

অপর এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা – যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায় তাদের জন্য আমরা অবশ্যই সব প্রচেষ্টাকে সমর্থন করি। দাবি আদায়ের জন্য প্রতিবাদ জানাতে পরে। স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুর্নব্যক্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলনের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৫:৪৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪